আমার ছেলের সুরে গান করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রে নিজের কণ্ঠে জনপ্রিয় হওয়া ১২টি গান নতুন করে গেয়েছেন কনকচাঁপা। এর আগে এই গানগুলো ছিল বাংলা ছবির অডিও অ্যালবামে, বিচ্ছিন্নভাবে। এবার কনকচাঁপার জনপ্রিয় সেসব গান নিয়ে অ্যালবাম তৈরি করেছে অনুপম রেকর্ডিং মিডিয়া। নাম আবার এসেছি ফিরে। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক খোলা হলো। কথা হলো কনকচাঁপার সঙ্গে।‘আবার এসেছি ফিরে’ অ্যালবামে কোন গানগুলো গেয়েছেন?গানগুলোর মধ্যে রয়েছে—‘তুমি আমার এমনই একজন’, ‘আমার হূদয় একটা আয়না’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘তোমাকে চাই শুধু’, ‘কিছু কিছু মানুষের জীবনে’, ‘অনেক সাধনা করে’, ‘তোমায় দেখলে’, ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’, ‘বাজারে যাচাই করে’, ‘ও সাথি আমার’ এবং ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’। আপনার তো অনেক জনপ্রিয় গান রয়েছে। অন্যগুলো নিয়ে অ্যালবাম করার ব্যাপারে কিছু ভেবেছেন?আমি চলচ্চিত্রে এখন পর্যন্ত দুই হাজার ২২৮টি গান গেয়েছি। আমি যে কাজই করি, তার আনুষঙ্গিক সব তথ্য ডায়েরিতে টুকে রাখি। তাই ভুল হওয়ার কোনো আশঙ্কা থাকে না। এগুলোর মধ্যে অসংখ্য গান জনপ্রিয় হয়েছে। মাত্র তো আবার এসেছি ফিরে বের হলো, কিছুদিন পর আরও ১২টি খুব জনপ্রিয় গান নিয়ে অ্যালবাম করার একটা প্রস্তুতি আছে। এখন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সবুজসংকেত পেলেই কাজ শুরু করব। নতুন মৌলিক গানের অ্যালবাম করার ব্যাপারে কিছু ভেবেছেন?আমার ছেলে মাশুক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছে। ওদের একটা ব্যান্ডও আছে, নাম ‘ডিএইচ’। রক ধাঁচের গান করে। ও তো গানের মাঝেই বড় হয়েছে। নিজে নিজে সুর ও সংগীতায়োজন করার চেষ্টা আছে। এবার মাশুক আমার অ্যালবাম করবে। এরই মধ্যে ও কাজ শুরু করে দিয়েছে। আমার লেখা কবিতাগুলো ও নিয়েছে। সেগুলোতে নাকি সুর দেবে। এ ছাড়া আমার স্বামী মঈনুল ইসলাম খানের সুর করা গান নিয়ে আরেকটি অ্যালবামের কাজ করছি। ছেলের সুর করা গান করবেন। কেমন লাগছে?ভালো লাগছে। ওরা এ প্রজন্মের। ওদের ভাবনা, পরিকল্পনা—সবকিছুই এই সময়কে ঘিরে। আশা করছি, মাশুক অন্য রকম কিছু করতে পারবে।