আমার দেশ নিয়ে আপিল বিভাগের শুনানি ১৫ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক আমার দেশের প্রকাশনা বাতিল-সংক্রান্ত আপিল বিভাগের স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য করা আবেদনের ওপর ১৫ জুলাই শুনানি হবে। ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টির শুনানি হবে। চেম্বার বিচারপতির আদেশ প্রত্যাহারের জন্য আমার দেশ কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি এস কে সিনহা শুনানির এদিন ধার্য করেন।১৫ জুন পত্রিকার প্রকাশনা বাতিল বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশের কার্যকারিতা চার সপ্তাহের জন্য রহিত করেন আপিল বিভাগ। প্রকাশনা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিটের পরিপ্রেক্ষিতে ১০ জুন হাইকোর্টের একটি বেঞ্চ জেলা প্রশাসকের দেওয়া আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছিলেন। ১ জুন ঢাকার জেলা প্রশাসক পত্রিকাটির প্রকাশনা বাতিল করে।বৈধ প্রকাশক না থাকার অভিযোগে ১ জুন আমার দেশের প্রকাশনা বাতিল করা হয়। পর দিন গভীর রাতে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। আর প্রকাশনা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আমার দেশ লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার-উর-নবী রিট আবেদনটি করেন।