আমার দেশের বিরুদ্ধে জ্বালানি উপদেষ্টার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর বিদ্যুত্ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী মানহানির অভিযোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি এ মামলা করেন। এ মামলায় ওই তিনজনকে ৯ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।ঢাকা মহানগর হাকিম রোকসানা আখতার মামলার বাদী তৌফিক-ই-ইলাহী চৌধুরীর জবানবন্দি গ্রহণ করে এ আদেশ দেন। মামলার আসামিদের মধ্যে আছেন আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক হাসমত আলী ও প্রতিবেদক এম আবদুল্লাহ। মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ ডিসেম্বর আমার দেশ পত্রিকা বিদ্যুত্ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পাঁচ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশ করে। জনাব ইলাহী আদালতে বলেন, সংবাদে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের মাধ্যমে তাঁর মানহানি করা হয়েছে এবং সামাজিকভাবে দেশে-বিদেশে তিনি হেয়প্রতিপন্ন হয়েছেন। এ কারণে তিনি মামলা করেন।