আমার দেশের সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে আইন প্রতিমন্ত্রীর ভাইয়ের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার দেশ পত্রিকার সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ছোট ভাই মোরশেদুল ইসলাম। আজ রোববার তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। দুপুরে মামলার শুনানি হওয়ার কথা।মামলার আরজিতে বলা হয়েছে, আইন প্রতিমন্ত্রী রাজাকার পরিবারের সন্তান—২৭ মে আমার দেশ পত্রিকায় এমন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে আইন প্রতিমন্ত্রী ও তাঁর পরিবারের মানহানি হয়েছে।