আমার দেশের ৫ সাংবাদিককে নিম্ন আদালতে হাজিরের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় প্রকাশনা বন্ধ হয়ে যাওয়া আমার দেশের পাঁচজন সাংবাদিককে আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট। আমার দেশের এই পাঁচ সাংবাদিক হলেন পত্রিকার উপসম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিশেষ প্রতিনিধি জাহেদ চৌধুরী, সহসম্পাদক সঞ্জীব চৌধুরী, স্টাফ রিপোর্টার আলাউদ্দিন আরিফ ও সাইফুল ইসলাম।আজ মঙ্গলবার বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা এবং বিচারপতি এ বি এম হাসানের বেঞ্চ আমার দেশের সাংবাদিকদের আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেন। তবে ওই সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার বা হয়রানি না করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।২ জুন দৈনিক আমার দেশ কার্যালয়ে পুলিশের কাজে বাধা দেওয়ায় পুলিশ বাদী হয়ে তেজগাঁও থানায় এই মামলাটি করে।