আমার দোষেই হয়েছে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের জন্য গঠিত উপদেষ্টা পরিষদ সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আমার নামটা যে পরিষদের প্রধান হিসেবে চলে এসেছে, সেটা আমার দোষেই হয়েছে। এত ব্যস্ত ও চিন্তিত ছিলাম যে প্রজ্ঞাপনটি আসার পর তাতে সই করে দিয়েছি।’ আজ বুধবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।এ উপদেষ্টা পরিষদের আহ্বায়ক ছিলেন অর্থমন্ত্রী। তিনি জানান, এ পরিষদের আহ্বায়ক অন্য কেউ হবেন।মুহিত আরও বলেন, এসইসি ও বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন চায়। কিন্তু সেটা করার আগে পরামর্শ করা দরকার।সেনাবাহিনীর মেজর জেনারেল কেন উপদেষ্টা পরিষদে রয়েছেন—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘তাতে কী হয়েছে। সেনাবাহিনীর অনেকেই পুঁজিবাজারে রয়েছেন।’অর্থমন্ত্রী বলেন, ‘প্রচুর লোক পুঁজিবাজারে রয়েছে। আপনারা বলেন ৩৩ লাখ—এটা বোগাস তথ্য। প্রকৃত বিনিয়োগকারীরা সংখ্যা আরও কম। কত কম, আমি জানি না।’পুঁজিবাজার নিয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিলেও বাজার খারাপ কেন, এমন প্রশ্নের জবাব দেননি অর্থমন্ত্রী। এ সময় অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থসচিব মো. তারেক।