আমার নিজের চাওয়া-পাওয়ার কিছু নেই: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আমার নিজের চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি চাই, আগামী নির্বাচনে যেন মহাজোট সরকার আবারও ক্ষমতায় আসে। আমি বারবার বলে আসছি, এর ব্যত্যয় হলে দেশে মহাবিপর্যয় নেমে আসবে। আমরা সেই বিপর্যয়ের মুখে দেশকে ঠেলে দিতে চাই না।’আজ রোববার জন্মদিনের শুভেচ্ছা-বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের এরশাদ এসব কথা বলেন। বারিধারায় নিজ বাসভবনে পল্লীবন্ধু ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে এরশাদ বলেন, ‘আগে আমাদের মধ্যে ব্যবধান ছিল। দিন দিন সে ব্যবধান কমে আসছে। সবাই উপলব্ধি করছে মহাজোটকে আরও শক্তিশালী করা প্রয়োজন। আগামী দিনে আমরা কীভাবে নির্বাচন করব, কীভাবে বিরোধী দলের আন্দোলন মোকাবিলা করব, তা ঠিক করা হবে।’