দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক স্বপ্নভুখ। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। এতে অভিনয় করছেন জয়। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?শুটিংয়ে আছি। ধারাবাহিকটির নাম এয়ারকম। নাটকটি আরটিভিতে দেখানো হবে। এর আগেও নাটকটির শুটিং করেছিলাম। তখন আরেকজন পরিচালকের সঙ্গে কাজ করেছিলাম। পরিচালক পরিবর্তনের কারণে নতুন পরিচালকের সঙ্গে এখন কাজটি করছি। খুব আধুনিক একটি গল্প এটি। করপোরেট অফিসের নানা কর্মকাণ্ড নিয়ে এয়ারকম নাটকের গল্প।‘স্বপ্নভুখ’ নাটকে আপনার চরিত্রটি নিয়ে বলুন।নাটকে আমার চরিত্রের নাম খায়রুজ্জামান বাবু। তুখোড় মেধাবী কিন্তু বেকার কবি। মেধাটাকে সঠিকভাবে কাজে না লাগিয়ে ধান্ধাবাজি করে বেড়ায়। কবির স্বভাব হচ্ছে আশপাশের চরিত্রগুলো ধারণ করে তাদের সঙ্গে মিশে উপকার করার নাম করে উল্টো অপকার করে বেড়ানো। আসলে চরিত্রটা বেশ মজার। কাজ করেও বেশ ভালো লাগছে।নাটকটিতে কাজের অভিজ্ঞতা কেমন?এ পরিচালকের সঙ্গে আমি গত চার বছর ধরে অনেকগুলো নাটকে কাজ করে করেছি। আলভী আসলে খুব গুছিয়ে কাজ করেন। তাঁর কাজ করতে গেলে বাড়তি কোনো চাপ অনুভব করতে হয় না। নাটকটির স্ক্রিপ্টিং এমন যে আমার কাছে মনে হয় এখানে শুধু কথা বলে গেলেই হয়। বাকিটা পরিচালক তাঁর ক্যারিশমাতে করে নিতে পারেন।এবারের ঈদে কতগুলো নাটকে অভিনয় করেছেন?পরিচালনার কাজে ব্যস্ত থাকায় এবারের ঈদে সেভাবে কাজ করা হয়নি। তা ছাড়া রমজান মাসের ঈদ এবং কোরবানির ঈদের মধ্যে সময় ব্যবধানটা কম থাকার কারণে নতুন কোনো নাটকে কাজ করা হয়নি। তার পরও এবারের ঈদে পাঁচ-ছয়টি নাটক প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আছে মাসুদ সেজানের আই অ্যাম সরি, মোহন খানের ভালোবাসা আনলিমিটেড। গত রমজান মাসের ঈদে প্রচার না হওয়া নাটকগুলোও প্রচারের সম্ভাবনা রয়েছে।আপনার পরিচালনায় কয়টি নাটক থাকছে?আমার পরিচালনায় থাকবে মোট তিনটি নাটক। এর মধ্যে একটি হচ্ছে সাত পর্বের। নাম বিফোর ঈদ-উল আযহা। এ ছাড়া গত ঈদে প্রচারিত এক লাইন বেশী বোঝে নাটকের সিক্যুয়েলও নির্মাণ করেছি। এটি হচ্ছে দুই লাইন কম বোঝে এবং অন্য নাটকটি হচ্ছে স্বার্থপর।নতুন কোনো খবর আছে কি?নাটকের কাজের পাশাপাশি আমি একটি ব্যবসা শুরু করেছি। চায়নিজ রেস্টুরেন্টের ব্যবসা এটি। সম্প্রতি বনানীতে এটি চালু করেছি। এ ছাড়া এখন লেখালেখির কাজও করছি। ইচ্ছে আছে আগামী বইমেলায় একটি উপন্যাস বের করার।