আমার প্রিয় রান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের আগে রান্না তেমন একটা করিনি। এমনকি বিয়ের পরেও না। সারা দিন উনুনের পাশে সময় কেটেছে, এমনটা কখনো হয়নি। আমার স্বামী রান্না করতে দিতেন না। তবে রান্না নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করতাম। মাঝেমধ্যে ভিন্ন রকমের কোনো কিছু রান্না করেছি। দেখা যেত, সেটা সবার খুব পছন্দ হতো। কথাগুলো রন্ধনবিদ সিদ্দিকা কবীরের। ‘কত কিছুই তো রান্না করেছি। করি। সবই কমবেশি ভালো লাগে। সাধারণত মাছের যেকোনো পদ রান্না করতে ভালোবাসি। ছোট-বড় সব ধরনের মাছের সঙ্গে সবজি মিশিয়ে নানা পদ ভালো লাগে। অতিরিক্ত তেল, মসলা না দিয়ে রান্না করে থাকি। হালকা ধরনের খাবার আমার পছন্দ। ছোট মাছ হলে তা রান্না করতে এবং খেতে দুটোই মজা। তবে মেয়েরা, নাতি-নাতনিরা আমার হাতের মুরগির কোরমা খেতে খুবই ভালোবাসে। ওদের জন্য মুরগির এ পদটা প্রায়ই করতে হয়। বিশেষ দিনে বা ঈদের দিন সব রান্না নিজে করতে না পারলেও নির্দেশনা দেওয়া হয়। কিন্তু দুধের ফিরনি, সেমাই বা জর্দা নিজের হাতে করতে অন্য রকম লাগে। এখন আমার রান্না খেয়ে নাতি-নাতনিদের চোখে-মুখে যে তৃপ্তি দেখি, তার চেয়ে আনন্দের আর কিছু নেই।শিং মাছের ঝোলউপকরণ: ছোট আকারের শিং মাছ হলে আধা কেজি, নতুন কচি পেঁয়াজ পরিমাণ মতো, পেঁয়াজ পাতা পরিমাণ মতো, দেশি পেঁয়াজ কুচি পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, গুঁড়া হলুদ ও গুঁড়া মরিচ পরিমাণ মতো এবং ধনেপাতা কুচি।প্রণালি: ছোট মাছ হলে পুরোটাই। আর আকার বড় হলে টুকরো করে নেওয়া যেতে পারে। এরপর আস্ত নতুন পেঁয়াজ, মোটা কুচি করে কাটা দেশি পেঁয়াজ, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে মেশাতে হবে। প্রথমে সামান্য পরিমাণে লবণ দিন তাতে। তেলের মধ্যে এই মিশ্রণসহ মাছ দিয়ে দিন। এরপর সামান্য পরিমাণে পানি দিতে হবে। পাঁচ-দশ মিনিটের মধ্যে সুন্দর একটা ঘ্রাণ পাবেন। এখন লবণ ঠিক আছে কি না, দেখে নিন। কম হলে আরেকটু দিতে পারেন। খুব বেশি ঝোল হবে না, সামান্য মাখা মাখা হয়ে এলে ধনেপাতা ও পেঁয়াজ পাতার কুচি দিয়ে নিন। এরপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন।