আমার ভাবমূর্তি উজ্জ্বল: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) তদন্ত ও প্রতিবেদনের পরে যোগাযোগ মন্ত্রণালয় নিয়ে সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। আজ বুধবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এ খবর প্রচারিত হয়।যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমি মনে করি আমার ভাবমূর্তি উজ্জ্বল। স্বচ্ছতা ও বিশ্বস্ততার সঙ্গে প্রতিটি সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেন, যদি কেউ আমার ব্যাপারে ত্রুটি খুঁজে পায় তাহলে সময় অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন। যোগাযোগমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এ ধরনের সাহসী পদক্ষেপের জন্য জনগণের কাছে তাঁর ভাবমূর্তি বাড়বে।যোগাযোগমন্ত্রী বলেন, তবে মন্ত্রণালয়ে আমার অধীনে যারা কাজ করেন, তাদের ব্যাপারে কোন অনিয়ম প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। দোষ প্রমাণ হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে যোগাযোগমন্ত্রী জানান। গতকাল মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতি খতিয়ে দেখার অনুরোধ জানিয়ে টিআইবিকে চিঠি পাঠান যোগাযোগ মন্ত্রী। চিঠির জবাবে টিআইবি জানায়, কাজের শর্ত ও নিয়ম মেনে তারা যোগাযোগ মন্ত্রণালয়ের সব ব্যাপারে হস্তক্ষেপ করবে।