আমার সত্যিকারের পেশা হলো অভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রাতে বৈশাখী টিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক চুপ! আদালত চলছে। আল মনসুর রচিত এবং জুয়েল মাহমুদ পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন দীপা খন্দকার। কথা হলো তাঁর সঙ্গে।‘চুপ! আদালত চলছে’—নাটকটি নিয়ে কিছু বলুন...নাটকটির গল্প আবর্তিত হয়েছে আদালতকে ঘিরে। আলাদা আলাদা কাহিনি নিয়ে একেকটি পর্ব তৈরি করা হয়েছে।এখন আপনার অভিনীত কয়টি নাটক চলছে?এখন তো অনেক নাটক চলছে। গুলশান এভিনিউতে কাজ করছি। এ ছাড়া জিটিভিতে জননী, চ্যানেল আইতে গ্রন্থিকগণ কহে, এনটিভিতে প্রিয় ও রূপকথা এবং বৈশাখীতে উৎসব। এ ছাড়া দিগন্ত টেলিভিশনে ছায়াসঙ্গী ও বাংলাভিশনে চলছে মা।এসব নাটকের মধ্যে কোন চরিত্রগুলো নিয়ে আপনি আশাবাদী?এসব নাটকে একেকটা চরিত্র একেক রকম। গুলশান এভিনিউতে খুব গ্ল্যামারাস চরিত্র। আবার জননী নাটকে এতিমখানার একটি মেয়ের চরিত্রে অভিনয় করছি। গ্রন্থিকগণ কহে নাটকটিও বেশ ভালো। এখানে আমি যে চরিত্র করছি, সেখানে আমার পুরো মুখ পুড়ে ঝলসে গেছে। আগুনে ঝলসানো মুখে আমি পুরো নাটকে অভিনয় করছি। আবার প্রিয়তে সাধারণ এক গৃহবধূর চরিত্রে অভিনয় করছি। আগে একটি নাটকে কাজ করলে আলোচনা হতো। নাটক নিয়ে এখন আলোচনা নেই। কী মনে করেন আপনি?চ্যানেল বেশির কারণে এটা হয়েছে। মানুষের ব্যস্ততা বেড়েছে। সবার কাজ সেরে বাসায় ফিরতে রাত হয়ে যায়। তাই নাটক খুব একটা দেখা হয়ে ওঠে না। আবার রাতে নাটক না দেখিয়ে টক শো দেখানো হয়। রাতে নাটক দেখানো উচিত। আপনি বিমানবালা ছিলেন? এ পেশায় কি আবার ফিরবেন?আমার সত্যিকারের পেশা হলো অভিনয়। তাই আগের পেশায় ফিরে যাওয়ার সম্ভাবনা নেই।সংসার আর অভিনয় একসঙ্গে সামলান কীভাবে?বিয়ের আগে ২২-২৩ দিন শুটিং করতাম। ঢাকার বাইরেও শুটিং করতাম; কিন্তু এখন ঢাকার বাইরের শুটিং কমিয়ে দিয়েছি। আর শুটিং করি ১৫-১৬ দিন। আমি সব মিলিয়ে জীবনটাকে উপভোগ করছি।