আমার স্বপ্নের একটি অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুজছে বাংলাদেশ’ ২০০৬ সালের প্রতিযোগিতায় সেরা পাঁচের একজন পুলক এবার এসেছেন একক অ্যালবাম নিয়ে। নাম যাযাবর পুলক। অ্যালবামটি গতকাল রোববার বাজারে এনেছে লেজার ভিশন। কথা হলো পুলকের সঙ্গে। অ্যালবামের নাম ‘যাযাবর পুলক’ কেন?গত চার বছর অ্যালবামটির জন্য যাযাবরের মতো ভালো গান খুঁজে বেড়িয়েছি। আর যখন থেকে গান বুঝি, তখন থেকেই ভালো গান ও ভালো সুরের পেছনে ছুটছি। সবকিছু মিলিয়ে অ্যালবামটির নাম দিয়েছি যাযাবর পুলক। প্রথম একক অ্যালবাম করতে অনেক সময় নিলেন। কেন? আমি চেয়েছি প্রথম একক অ্যালবামটা যত্ন করে করব, যাতে গানগুলোর গুণগত মান ঠিক থাকে। তবে এর ফাঁকে চারটি মিশ্র অ্যালবামে গান করেছি। এগুলো অনেক আগেই বাজারে এসেছে। ওই গানগুলো দিয়ে শ্রোতাদের কাছাকাছি থাকার সুযোগ হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত এক ডজন চলচ্চিত্রে প্লেব্যাক করেছি।আপনি তো সুফি গান করেন। এই গানের প্রতি আগ্রহটা কীভাবে হলো?ছোটবেলা থেকেই আমি প্রচুর হিন্দি ও উর্দু গান শুনি। সুফি, গজল ও শাস্ত্রীয় ঘরানার গানের প্রতি দুর্বলতা তখন থেকেই। আমার বাবা ছিলেন আধুনিক ও শাস্ত্রীয় গানের শিল্পী। তিনি আমাকে অনেকটা প্রভাবিত করেছেন। গান করতে গিয়ে মনে হলো, এখানে সুফি ঘরানার গানের প্রতি শ্রোতাদের যথেষ্ট আগ্রহ আছে। কিন্তু এসব গানের চর্চা তেমন হচ্ছে না। তাই আমি সুফি গানের চর্চা শুরু করি।এবার অ্যালবামটি সম্পর্কে কিছু বলুন।এটি আমার স্বপ্নের অ্যালবাম। আধুনিক, সুফি এবং ফোক ধাঁচের গান গেয়েছি এখানে। সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। তিনি আমার জন্য গানও লিখেছেন। অন্য গীতিকারেরা হলেন লুৎফর হাসান, রবিউল ইসলাম, ফটিক চাঁদ ও আমি নিজে।