আমার ১৪ বছরের স্বপ্ন পূরণ হয়েছে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভা জাতীয় শিক্ষানীতির খড়সা চূড়ান্ত অনুমোদন করায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘আমার ১৪ বছরের স্বপ্ন পূরণ হয়েছে। আমি যখন আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক ছিলাম, তখন এ ব্যাপারে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আজ আমার সেই স্বপ্ন পূরণ হলো।’আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে শিক্ষামন্ত্রী এভাবেই তাঁর সন্তোষের কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রিসভা শিক্ষানীতিটি সানন্দে গ্রহণ করেছে। শিক্ষানীতি প্রণয়ন কমিটি যে সুপারিশ করেছিল, তা মন্ত্রণালয় যাচাই-বাছাই করে জনগণের মতামত নিয়ে এটি চূড়ান্ত করা হয়েছে।