গত শুক্রবার ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কোটি টাকার প্রেম ছবিটি। এটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। এই ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর। কথা হলো তাঁর সঙ্গে।চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর আপনার অভিনীত নতুন ছবি মুক্তি পেয়েছে।হ্যাঁ, কোটি টাকার প্রেম ছবিটি দুটি কারণে উল্লেখযোগ্য। একটি তো আপনিই বললেন, আর অন্যটি হলো কোটি টাকার প্রেম আমার অভিনীত ৭৫০তম মুক্তিপ্রাপ্ত ছবি।এখন যে ছবিগুলো মুক্তি পাচ্ছে, এগুলো দেখতে প্রথম দুই দিন প্রেক্ষাগৃহে অনেক দর্শক আসছে। কিন্তু পরের দিনগুলোতে প্রেক্ষাগৃহ ফাঁকা থাকছে। প্রেক্ষাগৃহ একদম ফাঁকা থাকার ব্যাপারটি আমি জানি না। তবে নানা কারণে অনেক প্রত্যাশিত ছবি ব্যবসায়িক সাফল্য না-ও পেতে পারে। আবার কোনো ছবি হয়তো অপ্রত্যাশিতভাবেই দারুণ সাফল্য পেয়ে যায়। চলচ্চিত্রশিল্প একটা জায়গায় আটকে গিয়েছিল। আমি আর শাকিব খান সে জায়গা থেকে চলচ্চিত্রকে বের করে আনার চেষ্টা করছি।আপনি এবার চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনের আগে শাকিব খান (সভাপতি) এবং আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। এগুলো পূরণ করার ব্যাপারে কী পরিকল্পনা করছেন?আমরা এরই মধ্যে কাজ শুরু করেছি। দুস্থ শিল্পীদের তহবিল গড়ার উদ্যোগ নিয়েছি। বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করার ব্যাপারে আশ্বাস দিয়েছে। নভেম্বর মাসে দুই বাংলার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করব। আশা করছি, সেখান থেকেও অর্থ আসবে। অন্যগুলোর ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি।আপনি এবং শাকিব খান দুজনই চলচ্চিত্রের ব্যস্ত শিল্পী। সমিতির কার্যক্রমে সময় দিচ্ছেন কীভাবে?আসলে কাজ করার মানসিকতা থাকলে ব্যস্ততা এখানে কিছুই নয়। এখন মুঠোফোনের যুগ। তা ছাড়া আমাদের যে নির্বাহী পরিষদ আছে, তারা সবাই বেশ দায়িত্ব নিয়েই কাজ করতে পারে। তাই কারও ব্যস্ততাই সমিতির কাছে কোনো সমস্যা নয়।