আমি এখনো শিখছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত এই বিশ্বকাপের অন্যতম ফেবারিট। কিন্তু ভারতের যে বোলিং, তাতে ২৮ বছর পর শিরোপাটি ফিরে পাওয়া খুব কঠিন। আর কঠিন কাজটার জন্য যিনি অন্যতম বড় ভরসার নাম, সেই বাঁহাতি পেসার জহির খান ভারতীয় এক দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন নিজেকে নিয়ে... আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর হয়ে গেল, কী ভাবছেন?জহির খান: দারুণ লাগছে...এত দূর আসার পেছনে অবশ্যই কিছু বিষয় ছিল।সেই ২০০০ সালে নাইরোবিতে শুরু করেছিলেন, অতীতটাকে কীভাবে দেখছেন?জহির: অসাধারণ...আমি এটা থেকে শিখেছি...আমি এখনো শিখছি ও বোলার হিসেবে বেড়ে উঠছি। আমার ক্যারিয়ারে অনেক ওঠানামা ও ইনজুরি ছিল। আমি ওই ঘটনাগুলোকে যেভাবে সামলেছি, তাতে আমি খুশি। এর ফলে ব্যক্তি হিসেবে আমি বেড়ে উঠেছি। বোলার হিসেবে কোন শিক্ষাটা আপনার কাছে গুরুত্ব পেয়েছে?জহির: আমার দরকার ছিল নিজেকে সামনে এগিয়ে নেওয়া, খেলার সময় বা যখন খেলার বাইরে থাকি তখন কীভাবে নিজেকে সামলাতে হয়, সেটা আমি শিখেছি।  তাহলে মোদ্দাকথাটা দাঁড়াচ্ছে...জহির: আপনার কী রকম লাগছে ও শরীরের কথা শুনছেন কি না। সময় ও অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আমার জানা-বোঝার ব্যাপারটাও বেড়েছে। শেখার কি কিছু বাকি আছে?জহির: দেখুন, শেখার কোনো শেষ নেই। আমি এখনো শিখছি। শেখা বন্ধ করে দিলে তো আপনি অচল হয়ে যাবেন। আমি চাই না সে রকম কিছু ঘটুক।...আপনাকে সব সময় খেলাটার সঙ্গে থাকতে হবে, ফুটেজ দেখতে হবে। সব বিষয় আপনার আয়ত্তে থাকতে হবে, তা ছাড়া যাঁরা ক্রিকেট বোঝেন, তাঁদের সঙ্গে আলাপ করতে হবে। এটা শেখার একটা উপায়। আপনি ভালো-মন্দ সবকিছুর মধ্য দিয়েই গেছেন। সামনে আর কী আছে?জহির: আমি শুধু ক্রিকেটে মনোযোগ দিতে চাই ও ফিটনেস নিয়ে কাজ করতে চাই...ঠিক এখন যেভাবে আছি সেভাবে...যত দিন পারি ক্রিকেটটা উপভোগ করতে চাই। আপনি কি এখন ব্যাটসম্যানদের আরও ভালোভাবে বুঝতে পারেন?জহির: অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে অনেক কিছুই আসে। রানআপ ছোট করাটা বোলিংয়ের অন্য দিকগুলো নিয়ে কাজ করতে সাহায্য করেছে। উস্টারশায়ারের পক্ষে কাউন্টি ক্রিকেট খেলাটা আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট। আজকাল অনেক শর্ট বল করছেন, এটা কি জেনেশুনেই করছেন?জহির: কারণটা হচ্ছে, আমার কাছে বাম কাঁধটাকে এখন নতুন লাগছে। অস্ত্রোপচারের পর বেশ ভালোভাবেই ফিরে এসেছেন। আপনি নিজেও কি অবাক হয়েছিলেন?জহির: আমি খুশি যে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত ফিরতে পেরেছি। সেরে ওঠার অনুভূতিটা ছিল চমৎকার। যাঁরা আমার সেরে ওঠার সময় সঙ্গে ছিলেন, তাঁদেরই সব কৃতিত্ব। আপনার কখনো কি ভয় হয়নি যে আগের মতো বল করতে পারবেন না? জহির: প্রশ্নবোধক চিহ্নটা তো অবশ্যই ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল অস্ত্রোপচার ছাড়া চলবে না। তাই এটি গুরুত্বপূর্ণ ছিল। আরও কিছু ব্যাপার ছিল, যেগুলো আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। আমি ঠিকই বুঝতে পেরেছিলাম, কাঁধের ব্যথা নিয়ে বেশি দিন খেলা চালানো সম্ভব না। কারণ, কাঁধটাই সব।  পেছনে তাকিয়ে কী মনে হয়, কোনটা বেশি কঠিন—চোটে পড়া, না ফর্ম হারানো?জহির: আমার সামর্থ্যের ওপর সব সময়ই বিশ্বাস ছিল। আমি সব সময়ই নিজেকে উদ্বুদ্ধ করেছি। সবচেয়ে কঠিন ছিল একের পর এক ইনজুরি। আমার মনে হয় না কোনো ফাস্ট বোলার ইনজুরি ছাড়া খেলেছে। অবশ্যই সময়টা গুরুত্বপূর্ণ। অদ্ভুত ব্যাপার, এক ইনজুরি থেকে ফেরার পর দেখা গেল অন্য কিছু বেঁকে বসল। শেষ পর্যন্ত আমি সমস্যার আসল কারণটা ধরতে পেরেছি। ক্যারিয়ারের প্রথম দিকে যখন দল থেকে বাদ পড়েন, তখনকার কথা... জহির: যা যা করার দরকার ছিল, সবই আমি করেছি। আপনি যখন এ ধরনের পরিস্থিতিতে পড়বেন, চেষ্টা করবেন এটাকে নিয়ন্ত্রণ করার।  কোন ফাস্ট বোলার আপনার সবচেয়ে বেশি প্রশংসা পাবেন?জহির: ডেল স্টেইন খুব ভালো করছে। তার মধ্যে একটি আগ্রাসী মনোভাব আছে। সে বলকে সুইং করায়... মিচেল জনসনও ভালো। নতুন বলের কোন বোলারকে ভালো লাগত?জহির: গ্লেন ম্যাকগ্রাকে। ভালো করার জন্য তার ছিল অনেক ক্ষুধা। ওয়েবসাইট থেকে