আমি কাউকে শুটিংয়ে ফাঁসাইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসেম্বর মাসের শেষ দিকে হঠাৎ শোনা গেল, সারিকা এক পরিচালককে শুটিংয়ের জন্য সময় দিয়ে কাজ না করে দেশের বাইরে চলে গেছেন। সারিকার ব্যাপারে এ রকম অভিযোগ আরও একবার শোনা গিয়েছিল। তিন দিন আগে দেশে ফিরেছেন তিনি। বৃহস্পতিবার রাতে কথা হলো সারিকার সঙ্গে। তিনি বললেন, ‘প্রশ্নই আসে না। ২৬ ডিসেম্বর থেকে আমি কলকাতায় থাকব, এটা তো অনেকেই জানেন। কারণ, ওই সময়টায় আমি বিজ্ঞাপনচিত্রে কাজের জন্য অনেক আগেই সময় দিয়ে রেখেছি। কোনো পরিচালক যদি আমাকে তাঁর নাটকে নিতে চান, তিনি তো আগে আমার সঙ্গে কথা বলবেন। আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমি কাউকে শুটিংয়ে ফাঁসাইনি। সময় দিয়ে নিজের অসুবিধার কারণে কাজ করতে পারিনি, এর আগে এমনটা একবারই হয়েছে। এখন এ ব্যাপারে আমি খুব সতর্ক।’সারিকার সঙ্গে যখন কথা হলো, তখন তিনি জানালেন, এফডিসিতে মহড়া করছেন।কোন অনুষ্ঠানের জন্য মহড়া করছেন?চলচ্চিত্র মেলা। শুক্রবার (গতকাল) বিকেলে এ অনুষ্ঠানে আমি আর নিরব দুটি গানের সঙ্গে নাচ করব। কলকাতায় কী কাজ করতে গিয়েছিলেন?তিনটি বিজ্ঞাপনচিত্রের কাজ করেছি। আমি, নিরব, ইমন আর মোনালিসা গিয়েছিলাম। আরেকটি কাজ করতে আমি আর নিরব গিয়েছিলাম বিশাখাপট্টনামে। এ মাসের শেষের দিকে আরও দুটি বিজ্ঞাপনচিত্রের কাজ করব। বিজ্ঞাপনচিত্রে এত ব্যস্ত হচ্ছেন, তাহলে নাটকে অভিনয়ের কী হবে? বিজ্ঞাপনচিত্রের কাজ কিন্তু সব সময় হয় না। এবার একই মাসে পাঁচটি কাজ হচ্ছে। আর আমি তো ধারাবাহিক তেমন একটা করি না। যা করি, এক ঘণ্টার নাটক। আজ তো আরটিভিতে ‘ধান শালিকের গাঁও’ ধারাবাহিকটি দেখানো হবে। এই নাটকে কবে কাজ করলেন?কী বলেন? এই নাটক টিভিতে যাচ্ছে নাকি! আমি তো ভুলেই গিয়েছিলাম। দেশের বাইরে ওই একটা ধারাবাহিকই করেছি। ব্যাংককের পাতায়াতে। তাও আবার দুই বছর আগে। পরিচালক গোলাম সোহরাব দোদুল। আমি ওখানে প্যারাট্রুপিং করেছি। আকাশে ওড়ার অনুভূতি অন্য রকম। একটুও ভয় পাইনি।