আমি কান পেতে রই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য ছানি-কাটা চোখেসর্বত্র বিছহি দৃষ্টি,একটিও আমগাছপড়ে না নজরে।আমানির স্বাদভুলে গেছে এই জনপদ।শেকড়ের কাছে যেতে নেই,যেতে নেই সিঁড়ির প্রথম ধাপে—জন্মচিহ্ন মুছে দিতেকত না প্রয়াস,কত ব্যর্থ আয়োজন ছিল,আজও আছেএই ধারাবাহিকতাক্ষুধার মতোই আজও টিকে আছেশহরে ও গ্রামেপ্রতিমার ভাঙা টুকরোঅর্ধদগ্ধ বাস-টেম্পোএলোমেলো মানুষের লাশ।ক্ষমতা ক্ষমতা করেভুল রাজনীতিকোরাসে মেলায় গলা।স্বপ্নহীন নিদ্রাহীনঅসহ্য রজনীশেষেজানালায় আসন্ন বৈশাখীগানে-গানেস্লোগানে-স্লোগানেআশার ভাষাটি শোনাবেন সে কোন তরুণদু চোখে স্বপ্ন মেখে?আমি কান পেতে রইকাঙালের মতোকান পেতে রইও আমারআপন-হূদয়-গহন দ্বারেবারে-বারেকান পেতে রই।