আমি খুবই আনন্দিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ভাষা উৎসবের দিন সকাল থেকেই ফোন আসতে থাকে। নিবন্ধন কি শুরু হয়ে গেছে? পরীক্ষা কি শুরু হয়ে গেছে? আমরা তো পৌঁছাতে পারিনি। পৌঁছাতে আরও কিছুক্ষণ লাগবে। কেউ কেউ বলেছেন, আমরা নরসিংদী, ট্রেন দুই ঘণ্টা দেরি করেছে। অনুগ্রহ করে একটু দেরি করে পরীক্ষা শুরু করুন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে অভিভাবকেরা তাঁদের সন্তানদের ঢাকায় নিয়ে এসেছে। ওরা আঞ্চলিক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে। জাতীয় পর্বেও ভালো করার প্রত্যাশা নিয়ে ঢাকায় আসায়। সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকেরা ছিলেন এই উৎসবের সঙ্গী। এই উৎসবের সাফল্যের পেছনে অভিভাবকদের ভূমিকাও তাই অনেক গুরুত্বপূর্ণ। জাতীয় প্রতিযোগে প্রাথমিক বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে শাহ ইফতেখার আলম চৌধুরী। সন্তানের এ সাফল্যে মা নাহিদ নিগার সুলতানা খুশি। কত খুশি? সেটা প্রকাশ করার ভাষা তাঁর নেই। তিনি ফুলপুর বালিকা উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষিকা। তিনি বলেন, ‘আমরা অনুষ্ঠানের দিন সকালে আসতে চেয়েছিলাম, কিন্তু দীপ্তর (ঘরে ওকে এই নামে ডাকা হয়) যেন দেরি সহ্য হচ্ছিল না। এ কারণে আগের দিনই আমরা ঢাকা আসি। তার আগ্রহ দেখেই আমি বুঝেছিলাম, সে সফল হবে। দীপ্তর এ সাফল্যে আমি খুবই আনন্দিত।