আমি গোয়েন্দা কর্মকর্তা হয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারাবাহিকটির নাম ক্ষণিকালয়। প্রচারিত হচ্ছে মাছরাঙা টিভিতে। লিখেছেন আজাদ আবুল কালাম, পরিচালনা করেছেন রহমতউল্লাহ তুহিন। এই নাটকে অভিনয় করছেন ইশানা। কথা হলো তাঁর সঙ্গে।‘ক্ষণিকালয়’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।দারুণ লাগছে। আমি কিন্তু টিভি নাটকে একেবারেই নতুন। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার পর টিভি নাটকে কাজ শুরু করি। এরই মধ্যে অনেকগুলো কাজ করেছি। ক্ষণিকালয় নাটকে কিন্তু বেশির ভাগ অভিনয়শিল্পীই জ্যেষ্ঠ ও অভিজ্ঞ। এখানে অভিনয় করছেন তিন প্রজন্মের শিল্পী। তাঁদের প্রত্যেকের কাছ থেকে নানা কিছু শিখতে পারছি। যাকে বলে হাতে-কলমে শিক্ষা। এমন সুযোগ পাওয়া আমার জন্য অনেক বড় ব্যাপার।চ্যানেল আইয়ে এখন ‘ভেতর বাহির’ নাটকটি প্রচারিত হচ্ছে। এখানে আপনি অভিনয় করছেন।এই নাটকে অভিনয় করছি মীম, অহনা ও আমি। তিন বোন। আমি সবার ছোট। কিন্তু সবার ওপর খবরদারি করি। নিজেকে খুব মেধাবী ও বুদ্ধিসম্পন্ন বলে মনে করি। তাই নিজের ভাবনা এবং সিদ্ধান্ত নানাভাবে তাদের ওপর চাপিয়ে দিই। যেহেতু আমরা তিনজনই কাছাকাছি বয়সের, তাই কাজের সময় তেমনই মজা হয়।আজ ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২’ প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হবে।এটা যেকোনো মেয়ের জন্যই একটি স্বপ্ন। এই প্রতিযোগিতা তার সামনে খুলে দেবে অন্য এক জগৎ, যা হয়তো সে স্বপ্নেই দেখেছে। এর মধ্য দিয়ে মেয়েটি টিভি, চলচ্চিত্র এবং বিজ্ঞাপনের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। আর চূড়ান্ত প্রতিযোগীদের নিয়ে যে ক্যাম্প আয়োজন করা হয়, সেখানে অংশ নেওয়ার পর মেয়েটি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে। ইদানীং একটু অন্য রকম কোনো চরিত্রে অভিনয় করা হয়েছে?হ্যাঁ, আমি গোয়েন্দা কর্মকর্তা হয়েছি। নাটকের নাম রেড লাইন। পরিচালক অসীম গোমেজ। এই গোয়েন্দা দলে আছে চারজন ছেলে আর একজন মেয়ে। এখানে আমি দারুণ চঞ্চল। শিগগিরই নাটকটির প্রচার শুরু হবে।