আমি ঝুমুর নাচ নেচেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারিন প্রায় মাস দেড়েক যাবৎ টিভি নাটকের কাজ তেমন করছেন না। জানালেন, তাঁর বাবা খুব অসুস্থ। এখন অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাঁর চিকিৎসা চলছে। যতটা পারছেন, বাবার কাছাকাছি থাকার চেষ্টা করছেন। এর মাঝেও দু-একটি নাটকের কাজ করেছেন। কারণ, এসব নাটকে কাজের সময়টা আগেই দেওয়া হয়েছিল। এনটিভিতে আজ রাতে দেখানো হবে তারিন অভিনীত ধারাবাহিক নাটক কবি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন আক্তারুজ্জামান ও সাধনা আহমেদ। পরিচালনা করছেন আরিফ খান ও সাধনা আহমেদ। আজকের কথোপকথন তারিনের সঙ্গে।‘কবি’ উপন্যাসে তো অনেকগুলো চরিত্র। আপনি কোনটি করছেন?বসন। ঝুমুর নাচের শিল্পী। ঝুমুর তো অন্য রকম নাচ। আপনি যে ধরনের নাচ করেন, এর সঙ্গে তো ঝুমুরের কোনো মিল নেই।ঠিকই বলেছেন। এই ধারাবাহিকে কাজ করতে এসে আমি ঝুমুর নাচ রপ্ত করেছি। আমরা নাচে যে ধরনের অঙ্গভঙ্গি করি, এর সঙ্গে ঝুমুরের কোনো মিল নেই। ঝুমুর নাচে এমন কিছু মুদ্রা আছে, যা দর্শককে ধরে রাখার চেষ্টা করে। আমিও সেভাবে অভিনয় করেছি। এত পান খেয়েছি যে পরে অন্য খাবার খেতে অসুবিধা হয়েছে।উপন্যাসে বসন চরিত্রটি কিন্তু খুব উল্লেখযোগ্য। আমিও নিজেকে বসনের মতোই উপস্থাপন করার চেষ্টা করেছি। ঝুমুর দলের একজন শিল্পীর মেকআপ, পোশাক কেমন হতে পারে, বসনের কথা বলার ধরন, চলাফেরা—এগুলো নিয়ে অনেক গবেষণা করেছি। আসলে উপন্যাসের চরিত্র পোর্ট্রেট করার কিন্তু অনেক ঝুঁকি থাকে। কারণ পাঠকেরা প্রত্যেকে নিজের মতো করে চরিত্রগুলো ভাবেন।অনেক দর্শকের সামনে ঝুমুর নাচ করতে কেমন লেগেছে?গোড়াতে তো দারুণ অস্বস্তি হচ্ছিল। কারণ দৃশ্যটিকে বাস্তব করতে অনেক লোকের সমাগম করা হয়েছিল। পারব কি না—এটা ভেবে একটু ভয়ও হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সব যেন কোথায় হারিয়ে যায়। আমি ঝুমুর দলের শিল্পী নই, এটা মনেই হয়নি। আপনার এই ঝুমুর নাচ টিভিতে দর্শক কবে দেখতে পাবে?ধারাবাহিকটি তো ২৬ পর্বের। শুনেছি, দশম অথবা একাদশ পর্ব থেকে দেখতে পাবে।