মাছরাঙা টেলিভিশনে আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক সামান্থা। নাসরীন জাহানের উপন্যাস অবলম্বনে ধারাবাহিকটির প্রথম ১০ পর্ব যৌথভাবে নাট্যরূপ দিয়েছেন টুকু মজনিউল ও সৈয়দ মোশারফ। নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম ও আলভি আহমেদ। এতে অভিনয় করছেন তাহসিন। কথা হলো তাঁর সঙ্গে।‘সামান্থা’ তো শুরু হলো। টিভিতে দেখেছেন?প্রথম দুটি পর্ব দেখেছি। ধারাবাহিকটির নামভূমিকায় আমি অভিনয় করেছি। তাই ভেতরে ভেতরে দারুণ উত্তেজনা কাজ করছিল। উপন্যাসটা পড়ার সময় সামান্থাকে নিজের মতো করে পোর্ট্রেট করেছিলাম। পরে শুটিংয়ের সময় সেলিম ভাই (শহীদুজ্জামান সেলিম) সংলাপ বলা থেকে শুরু করে এক্সপ্রেশনটা কেমন হবে—খুঁটিনাটি সবই দেখিয়ে দিতেন। টিভিতে দেখার পর খুব ভালো লাগছিল। ধারাবাহিকটিতে কাজ করার অভিজ্ঞতা কেমন হলো?চম ৎকার। একটা ঘটনা বলি, ১৩ পর্বের কাজ শেষ হওয়ার পর একদিন সেলিম ভাই আমাদের কয়েকজনকে এডিটিং প্যানেলের রুমে যাওয়ার জন্য ডাকলেন। আমি তো দারুণ খুশি, নিজের কাজ দেখব। কিন্তু গিয়ে জানতে পারলাম, কারিগরি ত্রুটির কারণে সমস্যা হয়েছে, আমাদের পুরো ১৩ পর্বের ডাবিং করতে হবে। আমি এর আগে কখনো ডাবিং করিনি, আর অন্যদের তুলনায় আমার অনেক বেশি দৃশ্য। সারা দিন ডাবিং করেছি।আজ বাংলাভিশনে ‘নো প্রবলেম’ ধারাবাহিকটি দেখানো হবে।বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গল্প নিয়ে নাটকটি। আমরা বিশ্ববিদ্যালয় অংশের কাজ করেছি এআইইউবি ক্যাম্পাসে। ওখানে যাওয়ার পর কে অভিনয়শিল্পী, কে ছাত্রছাত্রী—বোঝা খুব কঠিন। আর আমি বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইনিংয়ে স্নাতক করছি। এআইইউবিতে আমার সমবয়সী ছেলেমেয়ের সংখ্যাই বেশি। তাই শুটিংয়ের সময় দারুণ মজা হয়।ঈদের নাটক নিয়ে কেমন ব্যস্ত আছেন?খুব বেশি কাজ করছি তা বলব না। কারণ, দেড় মাস যুক্তরাষ্ট্রে ছিলাম। ওখানে চ্যানেল আই অনুষ্ঠানের আয়োজন করেছিল। আমার সঙ্গে আর ছিলেন ‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার ছয়জন। আমরা সেখানে নিউইয়র্ক, আটলান্টা, মিশিগান, ফ্লোরিডা, লাসভেগাস ও আটলান্টিক সিটিতে অনুষ্ঠান করেছি। ওখান থেকে ফিরেছি ৩০ জুলাই। যাওয়ার আগে কয়েকটি নাটকের কাজ করেছিলাম। এখন ফিরে এসে কিছু করছি।