আমি নিজেও বিশেষজ্ঞ হয়ে যাচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন বিশ্বকাপ ক্রিকেটের খেলা শুরু হওয়ার আগে বিটিভিতে প্রচারিত হচ্ছে গ্রামীণফোন ক্রিকেট স্টুডিও অনুষ্ঠান। পর্যায়ক্রমে অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সামিয়া আফরিন ও ফারাহ শারমিন। পরিচালনা করছেন তৌফিক শান্ত। আজকের কথোপকথন সামিয়া আফরিনের সঙ্গে।‘গ্রামীণফোন ক্রিকেট স্টুডিও’ অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন।এটি বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ-পূর্ববতী আলোচনা অনুষ্ঠান। প্রতিদিন খেলা শুরু হওয়ার আগে ওই দিনের খেলা নিয়ে নানা ধরনের আলোচনা করা হয়। এখানে একজন ক্রিকেট বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হয়। তিনি ওই দিনের দুটি দল এবং সংশ্লিষ্ট খেলোয়াড়দের ব্যাপারে আলোচনা করেন; সঙ্গে একজন সেলিব্রিটিকেও আমন্ত্রণ জানানো হয়। এখানে আরেকটি কথা বলে রাখা প্রয়োজন, বিটিভি যে খেলাগুলো দেখাচ্ছে, আমাদের আলোচনা সেগুলো নিয়েই।আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে কারা আসছেন?বিশেষজ্ঞ মতামত দেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। তাঁর সঙ্গে থাকবেন ক্রীড়া সংগঠক ওয়াসিম খান।আপনি তো এর আগেও এ ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন।হ্যাঁ, কিক অফ। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিটিভির জন্য তৈরি হয়েছিল অনুষ্ঠানটি। ওখানে পর্যায়ক্রমে আমরা তিনজন উপস্থাপনা করেছি। আমিসহ আরও ছিলেন মুনমুন ও ফারাহ রুমা।খেলা নিয়ে দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের উপস্থাপক আপনি। খেলার ব্যাপারে আপনার নিজের আগ্রহ কেমন?আমি যে খেলা খুব পছন্দ করি, তা কিন্তু নয়। তবে খেলা দেখি, বলতে পারেন উপভোগ করি। কিন্তু উপস্থাপনা করতে এসে দলগুলোর ব্যাপারে অনেক কিছু জানতে হচ্ছে; খেলোয়াড়দের নাম, পরিচয়, ইতিপূর্বে তাঁদের খেলার সব পরিসংখ্যান সংগ্রহ করছি। উপস্থাপনা করতে গিয়ে নামের উচ্চারণ নিয়ে অনেক মজা হয়। অনুষ্ঠান করতে গিয়ে আমি নিজেও বিশেষজ্ঞ হয়ে যাচ্ছি।