আমি নিশ্চিত পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের মেয়াদ থাকতেই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে তিনি এ প্রকল্পে দুর্নীতি হয়নি বলে নিশ্চয়তা দেন।আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকের পর এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন। সহ-অর্থায়নকারীরাও এ প্রকল্পে থাকবে বলে জানান মন্ত্রী।মন্ত্রী বলেন, যে সাতজনের নামে মামলা করা হয়েছে, তাঁরা একটি পার্টির পক্ষে কাজ করেছিলেন, কিছু তথ্য আদান-প্রদান করেছেন। আর মামলা থেকে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে বাতিল করার বিষয়ে তিনি বলেন, ‘ওই দুজনের বিরুদ্ধে সরাসরি কোনো সাক্ষ্যপ্রমাণ নেই। ওই পার্টির পক্ষে কিছু লোক এই দুজনের সঙ্গে শুধু দেখা করেছিল। শুধু দেখা করার জন্য তো আর মামলা করা যায় না।’অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক গত ১৩ নভেম্বর সাক্ষী-সাবুদের নাম দিয়েছে। এর আগে দেয়নি। এরই ভিত্তিতে মামলা করা হয়েছে।সহ-অর্থায়নকারীরা এ প্রকল্পে থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, সহ-অর্থায়নকারী থাকবে। তবে এর মধ্যে কে থাকবে না-থাকবে, তা আমি জানি না।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমি এখনো আশাবাদী এবং নিশ্চিত যে পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি।’