আমি বিস্মিত ও মুগ্ধ হয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে পোশাকশিল্পীদের সংগীত প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা প্রিমিয়ার ব্যাংক গর্ব: গাও প্রাণ খুলে গাও। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। কথা হলো তাঁর সঙ্গে।এই অনুষ্ঠানটি উপস্থাপনার ব্যাপারে আগ্রহী হলেন কেন?বিভিন্ন সময় অনেক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। ুকিন্তু প্রিমিয়ার ব্যাংক গর্ব: গাও প্রাণ খুলে গাও অনুষ্ঠানটি আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। ওরা প্রত্যেকেই শ্রমজীবী মানুষ। বিত্তহীন, সমাজের পিছিয়ে পড়া এই মানুষগুলোর প্রতিভার প্রকাশ দেখে আমি বিস্মিত ও মুগ্ধ হয়েছি। দেশের আনাচকানাচে তৃণমূল পর্যায়ে অনেক স্বভাবশিল্পী আছেন, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের তুলে আনা হচ্ছে। যে কাজটি করার কথা ছিল সরকার, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর। কিন্তু এই উদ্যোগটা নিয়েছে বিজিএমইএ, গানচিল, কুমার বিশ্বজিৎ ও আসিফ ইকবাল। আর সবার সঙ্গে এখন আমিও যুক্ত হয়েছি।এই অনুষ্ঠানে কোন দিকগুলোর ব্যাপারে বেশি জোর দেওয়া হচ্ছে?অবশ্যই তৃণমূল পর্যায়ের প্রতিভাগুলোকে সামনে নিয়ে আসা। দেশের অর্থনীতিতে যাঁরা বিরাট অবদান রাখছেন, তাঁদের সম্মান জানানো। পাশাপাশি শুধু গানের ব্যাপার নয়, সামাজিক ও নৈতিক দায়িত্ব পালন করা হচ্ছে। এই যেমন দুর্গতদের পাশে দাঁড়ানো, এসিড-সন্ত্রাসের ব্যাপারে সচেতনতা তৈরি, প্রতিবন্ধী ও বিপন্ন ব্যক্তিদের সহযোগিতা করা। আবার ভাষা, বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, ঐতিহ্য, খেলাধুলা, সংস্কৃতি, নারী, পোশাক—এমনই নানা বিষয়ের ওপর পর্ব সাজানো হয়েছে।আপনি তো অভিনয়ের পাশাপাশি লেখালেখির সঙ্গে জড়িত। এই পোশাকশিল্পীদের জীবনের নানা গল্প আপনাকে কতটা অনুপ্রাণিত করছে?আমি সব সময় তৃণমূল শিল্পীদের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করি। বিটিভির জন্য আমি প্রথম নাটক লিখি ১৯৭৭ সালে। নাম কুসুমকাহিনী। এবার ঈদে এটিএন বাংলায় দেখানো হয়েছে আমার টানাপোড়েন। খাঁচা নামে আমার লেখা একটি উপন্যাস আছে। সব কটিতেই এই মানুষগুলোর কথা বলতে চেয়েছি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।প্রতিযোগিতাটির কতটুকু ধারণকাজ শেষ হয়েছে?আজ এসএমএস রাউন্ড শুরু হচ্ছে। শিগগিরই সেরা ১০ জন নির্বাচিত হবেন।  বিনোদন প্রতিবেদক