আমি ভালো আছি: জারদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি জানালেন, তিনি ভালো আছেন এবং শিগগির দেশে ফিরবেন। হূদেরাগে আক্রান্ত হয়ে দুবাইয়ে চিকিত্সাধীন আছেন এবং প্রেসিডেন্ট পদ থেকে তিনি সরে দাঁড়াতে পারেন—এমন গুজবের পর প্রথমবারের মতো প্রেসিডেন্ট জারদারির সঙ্গে টেলিফোনে কথা বলেন দেশটির স্বনামধন্য সাংবাদিক হামিদ মির। টেলিফোনে আলাপকালে প্রেসিডেন্ট জারদারি পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও টিভির সাংবাদিক হামিদ মিরকে বলেন, ‘আমি যেতে চাইনি। আমার সন্তান, বন্ধু ও প্রধানমন্ত্রীর পীড়াপীড়িতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এসেছি। যারা পালাতে চায় তারা পরিবার-পরিজন নিয়ে পালায়...আমার শত্রুরা নিরাশ হবে।’ হূদেরাগের চিকিত্সার জন্য দুবাই যাওয়ার পর এই প্রথম প্রেসিডেন্ট জারদারি গণমাধ্যমের কারও সঙ্গে কথা বললেন। জারদারির আকস্মিক দুবাই যাত্রা নিয়ে গুজব রটে যে, অসুস্থ জারদারি পদত্যাগ করতে পারেন। তবে দেশটির কর্মকর্তারা বরাবরই এ গুজব অস্বীকার করেছেন। গুজবের অবসান ঘটাতে প্রেসিডেন্টের মুখপাত্র বারবার বিবৃতি দিলেও কার্যত তা সন্দেহ দূর করতে পারেনি।