আমি ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নই: আম্বিয়া খাতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুনের সঙ্গে বৈঠক শেষে আম্বিয়া খাতুন বলেছেন, ‘আমি আর এখন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নই।’ আজ বৃহস্পতিবার দুপুরে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।গত মঙ্গলবার রাতে পরিচালনা পর্ষদের একাংশ আম্বিয়া খাতুনকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়।এদিকে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে ও মূল ফটকের সামনে আজ সকাল থেকেই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ‘অধ্যক্ষ হোসনে আরা বেগমকে মানব না’ বলে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে।শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে অধ্যক্ষ হোসনে আরা বেগমের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। ক্যাম্পাসে হোসেন আরা বেগমকে আর ঢুকতে দেওয়া হবে না বলে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে।আজিমপুরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শাখাপ্রধান লুত্ফুন্নেসাকে বহাল রাখার দাবিতেও শিক্ষার্থীরা বিক্ষোভ করে। জানা গেছে, লুত্ফুন্নেসাকে বসুন্ধরার ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের শাখায় স্থানান্তর করার কথা রয়েছে। কিন্তু আজিমপুর শাখার শিক্ষার্থীরা চায়, তিনি সেখানেই থাকুক। এ কারণেই শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ করছে।