বৈশাখী টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ইকারুসের ডানা। নাটকটি রচনা ও পরিচালনা এবং এতে অভিনয় করেছেন হূদি হক। যৌথ পরিচালক হিসেবে আছেন কামরুজ্জামান। কথা হলো হূদি হকের সঙ্গে। শুনলাম, ঈদের একদিন পরই ‘ইকারুসের ডানা’ নাটকের শুটিং শুরু করেছেন।হ্যাঁ, এ মাসেই নাটকের শুটিংয়ের অংশটি শেষ করতে চাচ্ছি। কারণ ডিসেম্বর থেকে আগামী কয়েকটা মাস নাটকে একেবারেই সময় দিতে পারব না। আমি মা হতে যাচ্ছি। ডাক্তার তো সময় দিয়েছেন ২৫ ডিসেম্বর। তার আগেও ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে। কারণ এরই মধ্যে জানতে পেরেছি, আমি যমজ সন্তানের মা হতে যাচ্ছি। তাই অস্ত্রোপচার করতে হতে পারে। এসব কারণেই আগে থেকে সব কাজ গুছিয়ে ফেলছি।আপনাদের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ।আচ্ছা, ‘ইকারুসের ডানা’ নাটকের আর কয়টি পর্ব প্রচারিত হবে?আজ প্রচারিত হবে ৭৫তম পর্ব। বৈশাখী টিভির সঙ্গে কথা হয়েছিল, নাটকটির ১০০ পর্ব প্রচারিত হবে। কিন্তু শুধু শুধু টেনে বড় করতে চাই না। গল্প যেখানে শেষ হবে, সেখানেই নাটকটি শেষ করব। নাটকের মূল ভাবনা হলো—সবাই তো আকাশ ছুঁতে চায়। কেউ পারে, কেউ পারে না। আবার কেউ লুটিয়ে পড়ে। নাটকে তার একটা মিশেল সমাপ্তি ঘটবে। মঞ্চে কিন্তু অনেক দিন আপনাকে দেখা যাচ্ছে না। কেন বলুন তো?যখন জানতে পারলাম, আমি মা হতে যাচ্ছি, তখন থেকে একটু বেছে বেছে কাজ করছি। খুব বেশি হুড়োহুড়ি যাতে করতে না হয় সেদিকে খেয়াল রাখছি। শেষ কাজ করেছি নাগরিক নাট্যাঙ্গনের প্রাগৈতিহাসিক ও পুশিক্যাট নাটকে। আমাদের একটা প্রযোজনা প্রতিষ্ঠান আছে, নাম টিকেট। আমরা তার একটি অঙ্গসংগঠন গড়েছি, নাম ‘লাকি ইনাম অ্যাক্টিং একাডেমী’। ছোটদের জন্য অভিনয় শেখার প্রতিষ্ঠান। এরই মধ্যে প্রথম ব্যাচের সমাপ্তি হয়েছে। এই ব্যাচের ১৫ জন শিক্ষার্থীকে নিয়ে আমরা মঞ্চে এনেছি হবুচন্দ্র গবুচন্দ নাটক। সামনে নাটকটির নিয়মিত প্রদর্শনী করার ইচ্ছা আছে