আমি মূলত একজন প্রেমিক মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বাংলাভিশনে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘ফিফটি ফিফটি’। ইফতেখার আহমেদ ফাহমির রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন ফারুক আহমেদ। আজকের কথোপকথন তাঁর সঙ্গে—‘ফিফটি ফিফটি’ নাটকে আপনার চরিত্রটির পরিণতি কী হবে?এই নাটকে আমরা সবাই একজন পরিচালকের সঙ্গে কাজ করি। আমার কাজ সেট দেখাশোনা। নাটকে আমি মূলত একজন প্রেমিক মানুষ। কিন্তু কানে কম শুনি। আমার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে। আর আমি সেই বিয়ের উকিল বাবা। এই রকম একটা স্বপ্ন দেখার পর আমার খুব মন খারাপ হয়। কিন্তু আমার দুঃখটা কাউকে বোঝাতে পারি না। মনের দুঃখে আমি বিষ খেয়ে আত্মহত্যা করার কথা ভাবছি। সবার কাছ থেকে বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু আমার আত্মহত্যার ইচ্ছাটাকে কেউ বিশেষ পাত্তা দিচ্ছে না। উল্টো উৎসাহ দিচ্ছে। এই জায়গাগুলো খুবই মজার। তবে পরে ঘটনা অন্যদিকে মোড় নেবে।অভিনয়ের পাশাপাশি আপনি নাটক রচনা ও পরিচালনার কাজও করেন?আমার পরিচালনায় নাটক ডিগবাজি সপ্তাহখানেক আগে প্রচারিত হয়েছে আরটিভিতে। এবারের ঈদেও আমার লেখা একটি নাটক প্রচারিত হবে। নাটকের নাম বিশ্বাসে মিলায় বস্তু। মূলত দুজন বিশ্বস্ত কাজের লোকের গল্প, যারা পরে লোভের ফাঁদে পা দিয়ে বড় ধরনের একটি অপরাধ করে বসে।‘এফএনএফ’ নাটকে আপনি অনেক টাকা হাতিয়ে গা ঢাকা দিয়েছেনএখানে আমার চরিত্রটি ১০০ ভাগ দুই নম্বর একজন লোকের চরিত্র, যে ভুয়া পরিচয় দিয়ে বিয়ে করে। স্ত্রীর কাছে নিজেকে বড় ব্যবসায়ী পরিচয় দেয়। পরে স্ত্রীর টাকা নিয়ে চম্পট দেয়।এই মুহূর্তে কোন নাটকের শুটিং করছেন?এই মুহূর্তে পুবাইলে আছি। ঈদের একটি নাটকের শুটিং করছি।এ ছাড়া কাজ করছি মামুনুর রশীদের কাকডাকা ভোর, মোস্তফা কামাল রাজের গ্র্যাজুয়েট ও আশুতোষ সুজনের ম্যান পাওয়ার ধারাবাহিকে।ঈদের কয়টি নাটকে কাজ করছেন?সব মিলিয়ে কমপক্ষে ১৫টি নাটক প্রচার হওয়ার কথা। বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছি। আরও কয়েকটির কাজ শিগগির শুরু করব।