আমি মোটামুটি আছি: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আমি মোটামুটি আছি। দেশের মানুষ যেমন আছে, আমি তেমনই আছি।’ আজ সোমবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিদেশি কূটনৈতিক, বিশিষ্ট নাগরিক ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া এসব কথা বলেন।খালেদা জিয়া বলেন, ‘সরকার নারায়ণগঞ্জের মতো একদলীয়ভাবে জাতীয় নির্বাচন করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের জনগণ তা কোনোভাবেই হতে দেবে না। একদলীয় নির্বাচন করার চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি তা প্রতিরোধ করবে।’আবার রোডমার্চে যাচ্ছে বিএনপিসাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, চলতি মাসের শেষের দিকে আরেকটি রোডমার্চ করবে বিএনপি। একই সঙ্গে আগামী বছর থেকে রাজধানীতে বড় কর্মসূচি পালন করার পরিকল্পনা করছে দলটি। ২০১০ সাল ছিল বিএনপির জন্য সংগঠন গোছানো, ২০১১ সরকারবিরোধী জনমত তৈরি আর ২০১২ সরকারবিরোধী আন্দোলন তৈরির সময়।রোডমার্চ বিএনপি অব্যাহত রাখবে কি না, জানতে চাইলে খালেদা জিয়া বলেন, ‘বিএনপি যে কয়েকটি রোডমার্চ করেছে, তাতে জনগণ বিপুলভাবে সাড়া দিয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে আরেকটি রোডমার্চ করা হবে। রোডমার্চ শেষে বিএনপি বৃহত্তর আন্দোলনে যাবে।’বিদেশে থাকা দুই ছেলের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় হয়েছে কি না, জানতে চাইলে খালেদা জিয়া বলেন, ‘গতকাল ওদের ওখানে ঈদ ছিল। তাদের সাথে আমার শুভেচ্ছা বিনিময় হয়েছে। কোকোর অবস্থা এখনো পুরোপুরি ভালো না হলেও কিছুটা উন্নতি হয়েছে।’খালেদা জিয়া বলেন, ‘এই সরকার ব্যাংক থেকে ১৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে দেশ চালাচ্ছে। ফলে ব্যবসায়ীরা ব্যাংক থেকে ঋণ পাচ্ছে না। এতে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ আজ দুর্নীতিতে ছেয়ে গেছে। বাংলাদেশ আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চলেছে। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির কারণে বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি ও জাইকা সরকারকে অর্থ দিতে চাচ্ছে না। দেশ থেকে দুর্নীতি সরাতে হলে এই সরকারকে সরাতে হবে।’খালেদা জিয়া আরও বলেন, ‘মেধাবী সরকারি কর্মকর্তাদের চাকরিচ্যুত ও ওএসডি করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে আবার তাদের পুনর্বহাল করা হবে।সাক্ষাতের সময় আজ বেলা ১১টায় নির্ধারিত থাকলেও খালেদা জিয়া ১২টা ২৫মিনিটে লেডিস ক্লাবে পৌঁছেন। বেলা ১১টা থেকে বিদেশি কূটনীতিবিদ ও দলীয় নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে থাকেন।শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির শীর্ষস্থানীয় নেতা আর এ গনি, জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, হান্নান শাহ উপস্থিত ছিলেন।কূটনীতিকদের মধ্যে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ নাসের-আল হুঁশিয়ারি, পাকিস্তানের হাইকমিশনার আশরাফ কোরেশি, ফিলিস্তিনের শাহেদ মোহাম্মদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।ব্যবসায়ীদের মধ্যে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক, বর্তমান সভাপতি এ কে আজাদ শুভেচ্ছা বিনিময় করেন। কল্যাণপার্টির সভাপতি মো. ইব্রাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) শফিউল আলম প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ, মনিরুজ্জামান মিয়া, আনোয়ারউল্লাহ চৌধুরীসহ বিএনপির নেতা-কর্মীরা শুভেচ্ছা বিনিময় করেন।