আমি সুপার মডেল নই: ক্যাম্পবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোবিজে সুতনুকা মডেল তারকা নাওমি ক্যাম্পবেলের পরিচিতি কৃষ্ণ সুন্দরী হিসেবে। তেমনি রগচটা বলে বদনামও রয়েছে। এর পরও বিনয়ে তিনি কম যান না। তাঁর কথায়ই এর প্রমাণ মেলে। যুক্তরাষ্ট্রের ফ্যাশন সাময়িকী হারপারস বাজার-এর মার্চ সংখ্যায় দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নিজেকে কখনো আমি সুপার মডেল বলব না। আমার কোনো অতিমানবীয় ক্ষমতা নেই।’ অথচ একজন সুপার মডেলের গুণাবলির কমতি নেই তাঁর। সম্প্রতি ব্রিটিশ রক ব্যান্ড ডুরান ডুরানের একটি গানের ভিডিওতে দেখা যাচ্ছে তাঁকে। একই সঙ্গে মডেলিংয়ের ব্যস্ততা তো আছেই। ওয়েবসাইট।