আমিই কোমল বিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহ আগে দেশ টিভিতে শেষ হলো ধারাবাহিক নাটক গহীনে। নাটকটিতে অভিনয়, প্রযোজনা এবং প্রায় সব কাজের সঙ্গেই জড়িত ছিলেন সুবর্ণা মুস্তাফা। বললেন, ‘গহীনে একটি বিশাল ক্যানভাসের নাটক। আরও অনেকগুলো পর্ব করার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত আর তা পারিনি।’ চ্যানেল আইতে শুরু হলো নতুন ধারাবাহিক কোমল বিবির অতিথিশালা ও কানা সিরাজউদ্দৌলা। এটি যৌথভাবে লিখেছেন বদরুল আনাম সৌদ ও পান্থ শাহরিয়ার, পরিচালনা করছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। ‘গহীনে’ নাটকটির প্রচার তো শেষ। কেমন অভিজ্ঞতা হলো?একসময় বিটিভিতে আমরা কোথাও কেউ নেই, সংশপ্তক, কূল নাই কিনার নাই ধারাবাহিকগুলোতে কাজের সময় শিল্পীদের মধ্যে যে উৎসাহ দেখেছি, অনেক দিন পর আবার তেমনি অনুভব করেছি এ ধারাবাহিকে। আমাদের শুটিংয়ে এসেছিলেন খায়রুল আলম সবুজ। তিনি ভোরবেলা ঘুম থেকে উঠে তো অবাক। বললেন, সবার স্ক্রিপ্ট পড়া দেখে মনে হচ্ছে, এটা স্কুল। চূড়ান্ত শট দেওয়ার আগে কতবার যে মহড়া করেছি, তার কোনো হিসাব নেই। শিল্পীদের কাছ থেকে এ ব্যাপারে কতটা সহযোগিতা পেয়েছেন?আমি বলব, ২০০ ভাগ। রোদ-বৃষ্টি, ঠান্ডা-গরম উপক্ষো করে তাঁরা কাজ করেছেন। কখনো কাউকে এতটুক বিরক্ত হতে দেখিনি।‘কোমল বিবির অতিথিশালা ও কানা সিরাজউদ্দৌলা’ নামটা শুনতেই কেমন লাগছে!এটি সম্পূর্ণ কমেডি নাটক। এখানে আসল মজাটা হলো, প্রতিটি ঘটনা সবাইকে আনন্দ দেবে। কিছু ভাবনার ব্যাপারও থাকবে। এখন টিভিতে কমেডি নাটকের নামে যা হয়, কোমল বিবির অতিথিশালা ও কানা সিরাজউদ্দৌলা একেবারেই অন্য রকম। আপনি এ নাটকে কোন চরিত্রে অভিনয় করছেন?কোমল বিবির চরিত্রেই আমি অভিনয় করছি। গহীনে ধারাবাহিকে আমার চরিত্রটি যেমন একটু রাশভারী ছিল, এখানে একেবারেই উল্টো। অন্য রকম মেজাজ, প্রচুর কথা বলি। দেখে মনে হবে, এগুলো হয়তো আমি নিজের থেকেই বলছি। আসলে তা নয়, এগুলো সবই চিত্রনাট্যে লেখা রয়েছে।