আমিও তত্ত্বাবধায়ক সরকার চাই: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমি তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে নই। অতীতে তারা আমার সঙ্গে অনেক অবিচার করেছে, কষ্ট দিয়েছে। সেটা উচিত হয়নি। কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষ এখন তত্ত্বাবধায়ক সরকার চায়। আমি মানুষের সঙ্গে সুর মিলিয়ে বলব, আমিও তত্ত্বাবধায়ক সরকার চাই।’সুনামগঞ্জে সাংবাদিক পীর হাবিবুর রহমানের লেখা ‘ভিউজ আনকাট’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার রাতে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।এরশাদ আরও বলেন, ‘আমি পরিবর্তনের জন্য রাজনীতি করি। মানুষের মুক্তির জন্য কাজ করি। ভবিষ্যতে আপনারা নতুন এরশাদকে দেখতে পাবেন।’সুনামগঞ্জের প্রবীণ আইনজীবী ও লেখক আবু আলী সাজ্জাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজনীতিবিদ নূরে আলম সিদ্দিকী, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাংসদ নবাব আলী আব্বাস, রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না প্রমুখ।