আমিনবাজারে ছয় ছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিনবাজারে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় শামসুল হক (৫৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।আমিনবাজারের বড়দেশি গ্রামের বাসিন্দা শামসুল হক ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। একসময় তিনি মাদক ব্যবসা করতেন। তবে এখন হোটেল ব্যবসা করেন বলে জানিয়েছেন নিজেই।শামসুল অভিযোগ করেন, ঘটনার দিন তিনি বাড়িতেই ছিলেন। ভোর বেলায় ডাকাত সন্দেহে ওই ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার খবর জানতে পারেন। একটি দুর্ঘটনায় আহত হওয়ায় তিনি ভালোভাবে হাঁটতে পারেন না। তাই ঘটনা শোনার পরও ঘটনাস্থলে লাশ দেখতে যেতে পারেননি।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শামসুল একজন মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একই সঙ্গে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় তাঁর জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।