আমিনবাজারে ছয় ছাত্রকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিনবাজারের বড়দেশী গ্রামে ছয় ছাত্র হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আজ শনিবার সকালে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেছেন, ভোরে গ্রামটিতে চিরুনি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. সেলিম (২২) ও আনোয়ার হোসেন (২৯)। তাঁদের মধ্যে সেলিমের বাবার নাম ফুলচান ও মহসিনের বাবার নাম হারেছ আলী। তাঁরা সবাই বড়দেশী গ্রামের বাসিন্দা। তদন্তকারী কর্মকর্তা মতিয়ার রহমান বলেছেন, তাঁরা আবদুল মালেককে গ্রেপ্তারের চেষ্টা করছেন। আবদুল মালেক নিহত ওই ছয় ছাত্রের বিরুদ্ধে ডাকাতির মামলা করেছিলেন। প্রসঙ্গত, গত রোববার গভীর রাতে আমিনবাজারের বড়দেশী গ্রামে ছয়জনকে ডাকাত সন্দেহে গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলে। নিহতেরা সবাই ছাত্র।