আমিনী নিজেই ছেলেকে লুকিয়ে রেখেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী নিজেই তাঁর ছেলেকে লুকিয়ে রেখে সরকারের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন। তিনি বলেন, এ ধরনের মিথ্যা অপবাদ সরকার বরদাস্ত করবে না। আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ রেঞ্জ ভবন উদ্বোধনের পর সাহারা খাতুন এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আমিনীকে সতর্ক করে দিয়ে বলেন, কোনোভাবেই দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবেন না। তিনি বলেন, আমিনীর ছেলে কোথায় আছে তা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে।প্রসঙ্গত, মুফতি আমিনী এর আগে অভিযোগ করেছিলেন যে মাইক্রোবাসে চড়ে আসা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকের অস্ত্রধারীরা রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে তাঁর ছোট ছেলেকে আটক করেছে। আমিনী আরও অভিযোগ করেন, সরকার তাঁর ছেলেকে গুম করেছে।