আমিনীকে চট্টগ্রাম যেতে বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ও ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে চট্টগ্রাম যেতে বাধা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। আজ শনিবার তাঁর চট্টগ্রাম যাওয়ার কথা ছিল।কমিটির প্রচার সম্পাদক ও আমিনীর ব্যক্তিগত সহকারী ওয়াসেল প্রথম আলোকে জানান, আজ সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকা থেকে বিমানে করে আমিনীর চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ রাজধানীর লালবাগে আমিনীর কার্যালয় সকাল থেকে ঘিরে রাখে এবং তাঁকে বের হতে দেয়নি। বেলা একটার দিকে আমিনী আরেকবার বের হওয়ার চেষ্টা করেন। তিনি আরও জানান, বের হতে না পারলে তিনি লালবাগে সংবাদ সম্মেলন করবেন।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে তাঁরা তাঁকে ঢাকার বাইরে না যাওয়ার পরামর্শ দেন। ঢাকার বাইরে যেতে আমিনীকে বাধা দেওয়ার বিষয়টি ঠিক নয় বলে তিনি মন্তব্য করেন।