আমিনীকে বাসা থেকে বের হতে না দেওয়ার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনীকে পুলিশ আজ বুধবার তাঁর লালবাগের বাসা থেকে বের হতে দেয়নি বলে অভিযোগ করা হয়েছে। কমিটির প্রচার সম্পাদক ও আমিনীর ব্যক্তিগত সহকারী মাওলানা আহলুল্লাহ ওয়াসেল সকাল সাড়ে ১০টার দিকে প্রথম আলোকে এ কথা জানান।আহলুল্লাহ ওয়াসেল বলেন, লালবাগের বাসায় আমিনীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। পুলিশ তাঁকে বের হতে দেয়নি। এ কারণে তিনি প্রেসক্লাবের সামনে পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে পারেননি।তবে এ ব্যাপারে তাত্ক্ষণিকভাবে পুলিশের বক্তব্য জানা যায়নি। প্রসঙ্গত, আজ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য ইসলামী মোর্চার প্রতিনিধি সম্মেলনে মুফতি ফজলুল হক আমিনীর উপস্থিত থাকার ছিল।