আমিনীর ছেলের মুক্তি চাইলেন মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনীর ছেলের মুক্তি দাবি করেছেন । আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল এ দাবি জানান।মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারের নির্দেশে বিশেষ বাহিনী আমিনীর ছেলেকে তুলে নিয়ে গুম করে ফেলেছে। তিনি অবিলম্বে আমিনীর ছেলের হদিস ও মুক্তি দিতে সরকারের দাবি জানান। তিনি বলেন, বিএনপি নেতা ও রাজধানীর ৫৭নং ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলমের ক্ষেত্রেও এমনটা ঘটেছিল। এখনো তাঁর কোনো হদিস পাওয়া যায়নি। প্রস্তাবিত নারী উন্নয়ন নীতিমালার বিরোধিতা করে আমিনী হরতাল করায় সরকার আক্রোশে এমনটা করছে বলে তিনি দাবি করেন।