আমিনীর ছেলের সন্ধান মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনীর ছেলে আবুল হাসনাতের সন্ধান মিলেছে। আজ শুক্রবার কমিটির প্রচার সম্পাদক ওয়াসেল প্রথম আলোর কাছে দাবি করেন, ভোর চারটার দিকে হাসনাতকে রাজধানীর নবকুমার স্কুলের সামনে চোখ বাঁধা অবস্থায় কে বা কারা ফেলে যায়। পরে হাসনাত ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা তাঁকে বাসায় নিয়ে আসে।আমিনী অভিযোগ করছিলেন, তাঁর ছেলেকে সরকারের বিশেষ বাহিনী গুম করেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবারই এমন দাবি অস্বীকার করা হয়েছে। প্রসঙ্গত, ১০ এপ্রিল থেকে হাসনাতের খোঁজ পাওয়া যাচ্ছিল না।