আমিনীর দুটি মামলার আদেশ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও মানহানি মামলার আদেশ হয়নি। গত ৩১ মার্চ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ জিয়াউল হাসান এবং বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী পৃথক দুটি মামলা দায়ের করেন। আজ সোমবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছিল। আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট আদালতের হাকিম ছুটিতে থাকায় এ বিষয়ে কোনো আদেশ হয়নি। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের ভারপ্রাপ্ত হাকিম তানভীর আহমেদ আগামী ২ মে আদেশের জন্য পরবর্তী তারিখ ধার্য করেন। রাষ্ট্রদ্রোহ, ভয়ভীতি ও মানহানির অভিযোগে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ও ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। প্রসঙ্গত, গত ৩১ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সম্মিলিত ইসলামী জোটের সভাপতি জিয়াউল হাসান এবং বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী পৃথক দুটি মামলা করেন। ঢাকার মহানগর হাকিম হারুন অর রশিদ রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলাটি গ্রহণ করে আমিনীর বিরুদ্ধে সমন জারি করেন। মানহানির অভিযোগে করা অপর মামলায় ২৫ এপ্রিল আদেশের জন্য দিন ধার্য করেন আদালত। কিন্তু আজ আদালতে আদেশ হয়নি।