আমিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। হোসাইন আশরাফুল উলুম মাদ্রাসার ছাত্র শরীফকে নির্যাতনের অভিযোগে করা মামলায় আমিনীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ আদেশ দেন। একই সঙ্গে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ঘটনার অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন গোয়েন্দা পুলিশকে (ডিবি)। মামলার বাকি আসামিরা হলেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইদ, মাওলানা জাকির হোসেন ও রায়হান। মামলায় অভিযোগ করা হয়, মাদ্রাসার ছাত্র শরীফকে নির্যাতনের অভিযোগে ২০০৮ সালে লালবাগ থানায় মামলা করা হয়। লালবাগ থানা-পুলিশ ঘটনার তদন্ত করে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি মর্মে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। বাদী শরীফ তা প্রত্যাখ্যান করে আদালতে আবেদন করলে আদালত ফের তদন্তের নির্দেশ দেন।২০১০ সালের ৭ ডিসেম্বর লালবাগ থানা-পুলিশ দ্বিতীয় দফায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। বাদী তা প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করেন। আজ নারাজি শুনানির জন্য দিন ধার্য ছিল। আমিনীর পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত আজ তা নাকচ করে দেন। বাদী পক্ষের নারাজি আবেদন গ্রহণ করে আদালত ডিবি পুলিশকে অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।