আমির খানের নতুন ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে ফের জুটি বাঁধতে যাচ্ছেন আমির খান—বেশ কয় মাস ধরে এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল বলিউডের বাতাসে। অবশেষে সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেছে একটি সূত্র। জানিয়েছে, থ্রি ইডিয়টস-এর পর হিরানির সঙ্গে আরেকটি নতুন ছবির কাজ শুরু করছেন আমির। ছবিটি হবে হাসির, বিষয় ভারতের রাজনীতিসংশ্লিষ্ট বিষয়-আশয়। প্রতিটি ছবির আগে আমির যেমনটা করেন, এবারও তেমনটাই করছেন। পরিকল্পনার ছক কাটতে শুরু করেছেন এরই মধ্যে। তিনি ভারতের রাজনীতির ওপর গবেষণা এবং পড়াশোনা শুরু করবেন শিগগিরই। টিএনএন।