আমিরাতে রোজা ছাড়তে পারবেন শ্রমিকেরা
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় ধর্মীয় কর্তৃপক্ষ এক ফতোয়াতে জানিয়েছে, আসন্ন রমজান মাসে দেশটিতে কর্মরত মুসলিম শ্রমিকেরা প্রচণ্ড গরমে স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রয়োজনে রোজা ভেঙে দিতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল বুধবার অথবা বৃহস্পতিবার থেকে আমিরাতে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডোমেন্টসের জারি করা ওই ফতোয়াতে বলা হয়েছে, প্রচণ্ড গরমের কারণে যেসব শ্রমিক রোদের মধ্যে পরিশ্রমের কাজ করেন, তাঁরা স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রয়োজনে রোজা ভেঙে ফেলতে পারেন।ফতোয়াতে আরও বলা হয়, এটি সে ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যখন কোনো শ্রমিক রোজা শুরু করবেন এবং কাজের সময় তাঁর মনে হবে, প্রচণ্ড গরমে তাঁর কষ্ট হচ্ছে এবং এতে কোনো স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি হচ্ছে। তখন তিনি সেই রোজা ভেঙে ফেলতে পারবেন।ফতোয়াটি জেনারেল অথরিটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রচণ্ড গরম ও আদ্রতার মধ্যে রোজা রেখে কাজ করার সময় কোনো স্বাস্থ্যসমস্যার আশঙ্কা দেখা দিলে রোজা ভাঙা যাবে কি না, তেল ক্ষেত্রে কর্মরত এক শ্রমিকের এমন প্রশ্নের জবাবে এই ফতোয়া জারি করা হয়।দুবাইয়ের একটি ক্লিনিকে কর্মরত চিকিৎসক ললিত তাওরি বলেন, উপসাগরীয় এ দেশটির মরুভূমি এলাকায় তাপমাত্রা প্রায় সময়ই ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে। পানির অভাব ও হিট স্ট্রোক উচ্চতাপমাত্রার এলাকায় কর্মরত শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকির প্রধান কারণ।ললিত আরও বলেন, নির্মাণশ্রমিকদের মতো বাইরে কর্মরত শ্রমিকেরা এবং বহুমূত্র ও হূদরোগীরা প্রয়োজনে পানি পান না করলে প্রচণ্ড গরমে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। এ ক্ষেত্রে প্রধান বিপজ্জনক লক্ষণ হলো চরম মাথা ব্যথা, অত্যধিক ঘামা বা একেবারেই না ঘামা এবং ভেঙে পড়া।—দ্যা এক্সপ্রেস ট্রিবিউন