আমিরাতে শ্রমিকদের যথাসময়ে মজুরি দেওয়ার অনুরোধ করলেন মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের শ্রমিকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিশ্রুত মজুরি দেওয়ার পাশাপাশি ন্যূনতম মজুরি নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শ্রমমন্ত্রী সাকর ঘোবাস সায়েদ ঘোবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন শ্রম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন।দুবাই সফররত প্রবাসীকল্যাণ মন্ত্রী আজ সোমবার দুপুরে এ অনুরোধ জানান।দুবাই থেকে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ইউএইয়ের চাহিদার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশের আরও শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য মন্ত্রী অনুরোধ জানান।