আমিরের আক্কেল সেলামি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবার নিয়ে আমির খান গিয়েছিলেন ভারতের সাতারা শহরের পাশে কাস ভ্যালি দেখতে। সেখান থেকে ফিরে যাচ্ছিলেন পঞ্চগনি হিল-স্টেশনে নিজের বাংলোর দিকে। ঝামেলা বাধল সাতারা শহরের শিবাজি স্ট্যাচুর পাশের সড়কে। স্থানীয় পুলিশের মতে, অননুমোদিত এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন আমির। কিন্তু বেআইনি কাজ করার পরও আমিরের গাড়িচালক বিষয়টি নিয়ে সমঝোতায় যেতে চেয়েছিলেন; বলেছিলেন, গাড়ির ভেতরে বড় তারকা। কিন্তু পুলিশের সাফ সাফ জবাব, আইন সবার জন্য সমান! শেষমেশ গাড়ি থেকে বেরিয়ে ১০০ রুপি মুচলেকা দিয়ে রেহাই পেয়েছেন আমির। আএএএনএস।