আমিরের এবারের জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে বছরের ১৪ মার্চ তারিখটি কেবল নিজের আর পরিবারের জন্যই বরাদ্দ রাখতেন আমির খান। জন্মদিনটা মা, বোন, স্ত্রী-সন্তানদের নিয়েই কাটাতেন ঘরে বসে। এবার সেই দীর্ঘদিনের নিয়মের ব্যতিক্রম হতে যাচ্ছে। শুটিং স্পট বা রিহার্সেলের কক্ষেই হয়তো এবার কেকটা কাটবেন এই বলিউড তারকা। নিজের টিভি শোটাই এই নিয়ম ব্যতিক্রমের কারণ। তবে শোর অন্য সদস্যরা সেদিন শুটিং বন্ধ রাখতেই চেয়েছিলেন; রাখছেনও শেষমেশ। তার পরও রিহার্সেল আর প্রস্তুতির কারণে ব্যস্তই থাকতে হবে আমিরকে। এবারের জন্মদিনটা তাই অন্য রকম ব্যঞ্জনা নিয়ে হাজির হচ্ছে আমিরের কাছে। টিএনএন।