আমিরের ছেলে আজাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিসেম্বরের ১ তারিখে ছেলের বাবা হলেন আমির খান ও কিরণ রাও। এরই মধ্যে এই দম্পতি ছেলের নাম ঠিক করে ফেলেছেন। এ খবর পাওয়া গেল ফেসবুকে আমিরের পাবলিক পেজ থেকে। সেখানে এই তারকা জানালেন, ‘বন্ধুরা, আমাদের ছেলের নাম ঠিক করেছি আমরা... আজাদ। আজাদ রাও খান। কিরণ ঠিক করেছে, ছেলের নাম হবে আমার দাদার চাচা মাওলানা আবুল কালাম আজাদের নামে। মহান এই মানুষকে নিয়ে আমাদের পুরো পরিবার সবচেয়ে বেশি গর্বিত। সবাইকে ধন্যবাদ, যারা আমাদের শুভকামনা জানিয়েছেন।’ এনডিটিভি।