আমিরের নতুন শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট পর্দায় নতুন শো নিয়ে হাজির হচ্ছেন আমির খান। ‘সত্যমেভ জয়তে’ নামের এই শো দিয়েও তুমুল আলোচনার খোরাক জোগাচ্ছেন এই তারকা। যে চ্যানেলে অনুষ্ঠানটি প্রচারিত হবে, শোনা যাচ্ছে তারা দুই হাজার স্লট আটকে রেখেছে। যার ফলে সম্প্রচার সংস্থাগুলো গত সোম ও মঙ্গলবার কোনো প্রোমো দেখাতে পারেনি। হিসাব করে দেখা যাচ্ছে, এই স্লটগুলো যদি প্রচার করা হতো তাহলে সেগুলোর দাম পড়ত ৬ দশমিক ২৫ কোটি রুপি। কোনো তারকার শোর প্রেক্ষাপটে এটা এক নতুন রেকর্ড। প্রোমো নিয়েই যখন এত মাতামাতি, দেখার বিষয় অনুষ্ঠানটি দর্শকের সামনে হাজির হলে কী অবস্থা দাঁড়ায়! মিড ডে।