আমিশা ফিরছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময়ের পর্দা-কাঁপানো বলিউড তারকা আমিশা প্যাটেল অনেক দিন ধরে অভিনয় থেকে দূরে। চিত্রপুরীর সঙ্গে এই দূরত্ব ঘুচিয়ে নতুন করে ফিরতে যাচ্ছেন তিনি। তবে এবার শুধু অভিনয়েই নয়, নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। সম্প্রতি ছবি তৈরির প্রতিষ্ঠান খুলেছেন তিনি। এ ব্যাপারে আমিশা বলেন, জীবনের নতুন ধাপ শুরু করার জন্য তৈরি তিনি। তাঁকে শেষবার দেখা যায় ২০০৮ সালের ছবি থোড়া পেয়ার থোড়া ম্যাজিক-এর আইটেম গানে। এখন তিনি তিনটি ছবিতে কাজ করছেন। ছবিগুলো হচ্ছে: ভাইয়াজি সুপারহিট, রেস-টু ও শর্টকাট রোমিও। এ বছরই তিনি দুটি ছবি প্রযোজনা করছেন। ওয়েবসাইট।