আমেরিকান অভিনেতা হবেন না জঁ দুজারদ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য আর্টিস্ট ছবিতে অভিনয় করে জিতেছেন অস্কার। তাই ফরাসি অভিনেতা জঁ দুজারদ্যার অনুমান, অচিরেই হয়তো মার্কিনমুলুক থেকে ডাক আসতে পারে তাঁর। তবে সাফ সাফ জানিয়ে দিলেন, ‘আমি কখনোই আমেরিকান অভিনেতা হতে চাই না।’ গত সোমবার ফরাসি সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকার দেওয়ার সময় এই অভিনেতা কৌতুক করে বললেন, ‘এখানে আসার আগে গাড়িতে ২০ মিনিট ঘুমিয়ে নিয়েছি। জেগেই বোধ হলো, এটা স্বপ্ন নয়! বেশ ভালো লাগছে, নিজেকে সুখী মনে হচ্ছে।’ এএফপি।